ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৮
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৫

পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, প্রযোজকের জিডি

ঈদুল ফিতরের দিন শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের কাছে আশানুরূপ সাড়া পাচ্ছে ছবিটি। তবে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিষয়টি নিয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান ও প্রযোজক শাহরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে যান।

পরিচালক মেহেদি হাসান জানান, সিনেমাটি বর্তমানে দেশের ১২০টি হলে চলছে। তবে কোন হল থেকে পাইরেসি হয়েছে তা এখনও নিশ্চিত নই।

প্রযোজক শাহরিন আক্তার বলেন, মুক্তির আগেই সিনেমাটির পাইরেসি সুরক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছিল। ফলে সোশ্যাল মিডিয়া থেকে ফুটেজগুলো নামিয়ে ফেলা গেছে। তবে হল থেকে যারা কপি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কালকাতার ইধিকা পাল। আরও রয়েছেন, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, নুসরাত জাহান প্রমুখ।া

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram