ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৩
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

আইফা অ্যাওয়ার্ডে বাজিমাত করলেন যারা

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। গত ৮ মার্চ ভারতের রাজস্থানের জয়পুরে বসে রজতজয়ন্তী আসর। উদ্বোধনী আসরে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গতকাল রাতে চলচ্চিত্র পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে।

ঝলমলে এই আয়োজনে চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী নীতাংশি গোয়েল, অভিনেতার ট্রফি পেয়েছেন কার্তিক আরিয়ান। কিরণ রাও নির্মিত ‘লাপাতা লেডিস’ সিনেমার জয়জয়কার। সবচেয়ে বেশি পুরস্কার জিতেছি সিনেমাটি। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন আইফা অ্যাওয়ার্ড—

সেরা সিনেমা: লাপাতা লেডিস
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)

নায়ক শাহরুখ, তবু অভিনয়ের প্রস্তাব ফেরান কাজল
নায়ক শাহরুখ, তবু অভিনয়ের প্রস্তাব ফেরান কাজল

সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া থ্রি)
সেরা অভিনেত্রী: নীতাংশি গোয়েল (লাপাতা লেডিস)
সেরা খলনায়ক: রাঘব জুয়াল (কিল)

সেরা পার্শ্ব অভিনেত্রী: জানতি বদিওয়ালা (শয়তান)
সেরা পার্শ্ব অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিস)

সেরা নবাগত পরিচালক: কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা নবাগত অভিনেতা: লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা নবাগত অভিনেত্রী: প্রতিভা রাংটা (লাপাতা লেডিস)

সেরা মৌলিক গল্প: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিস)
সেরা গল্প (অ্যাডাপ্টেড): শ্রীরাম, অরিজিৎ বিশ্বাস, পূজা লাদাহ, অনুকৃতি পান্ডে (মেরি ক্রিসমাস)
সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার ৩.০, ভুল ভুলাইয়া থ্রি)
সেরা প্লেব্যাক গায়ক: জুবিন নটিয়াল (দুয়া, আর্টিকেল ৩৭০)
সেরা সংগীত পরিচালক: রাম সম্পত (লাপাতা লেডিস)
সেরা গানের কথা: প্রশান্ত পান্ডে (সজনী, লাপাতা লেডিস)
ভারতীয় সিনেমায় বিশেষ অবদান: রাকেশ রোশান

আইফার এবারের আসরে বলিউডের একঝাঁক তারকা অভিনয়শিল্পী উপস্থিত হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন শাহরুখ খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, শহিদ কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল প্রমুখ। এ মঞ্চে নেচে মুগ্ধতা ছড়ান শাহরুখ-মাধুরী, কারিনা, ক্যাটরিনা।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram