ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৫

অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ‘দরদ’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্যান ইন্ডিয়ান সিনেমা দাবি করলেও সিনেমাটি এতদিন ভারতে মুক্তি পায়নি। অবশেষে দীর্ঘ তিন মাস পর সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ জানিয়েছে, মুক্তির তিন মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের পেজে লিখেছে, ‘‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।

সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করা হলেও ভারতে মুক্তি না পাওয়ায় বেশ সমালোচিত হন নির্মাতা। এমনকি এটি যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও ভারতে মুক্তি পায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram