ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫০
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফি

ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিত্রনায়িকা তমা মির্জা এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

তমা আরও লিখেছেন, এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।

সবশেষে চিত্রনায়িকা লিখেছেন, আন্টির জন্য, রাফির জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।

জানা গেছে, সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, রায়হান রাফি নির্মিত সর্বশেষ সিনেমা ‘তুফান’। শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পায়।

এ ছাড়া তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram