ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৬
logo
প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৪

বন্যার্তদের পাশে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’

১৮ অক্টোবর, ২০১৮ সাল। সবাইকে কাঁদিয়ে ওপারে চলে যান বাংলাদেশের দ্য গিটার মাস্টার কিংবদন্তী ‘আইয়ুব বাচ্চু’। তবে যাওয়ার আগে রেখে যান ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। তার সেই ফাউন্ডেশন এবার ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে দাঁড়াল।

ইতোমধ্যে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করেছে। তার ব্যান্ড এলআরবি-র ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, ‘আজ বড় বিপদ আমাদের। মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে। কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। হিমালয়ের বেসিনের এই পলি বদ্বীপে বন্যা আর আমাদের সুপ্রাচীন সম্পর্ক রয়েছে। আমরা সব থেকে শক্তিশালী আমাদের দুর্যোগে। বানভাসি মানুষেরা এই পলির বুকে ‘ফিনিক্স’ পাখির মত জেগে উঠে বার বার।’

পোস্টে আরেও লিখা হয়েছে, ‘আমাদের সেই ১৯৯৮ সালের বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মত সম্মুখ সারিতে দাঁড়িয়ে ছিল ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে। আইয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বার বার। এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না তাকে তাড়িয়ে বেড়াতো। একে-ওকে ফোন দিয়ে জড় করে ফেলতেন। আমরা আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দ্রুত আর কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা আপনাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়ান।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram