ঢাকা
logo
প্রকাশিত : October 12, 2026

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

পবিপ্রবি প্রতিনিধি: জেএসপিএস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশি গবেষক দলের সদস্যরা। অক্টোবরের প্রথম সপ্তাহে সফরকালে তাঁরা সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রম, গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

গবেষণা প্রকল্পের বাংলাদেশ অংশের গবেষক দলের প্রধান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়া। বাংলাদেশি গবেষক দলের সদস্য হিসেবে সফরে অংশ নেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের।

জাপানের গবেষক দলের প্রধান ও তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান গবেষণাগারের অধ্যাপক ড. তমো ইউকো মেকিনোর নেতৃত্বে বাংলাদেশি গবেষক দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তাঁরা গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি সেমিনারে অংশ নেন এবং গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।

জেএসপিএস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় এ সফরের মাধ্যমে দুই দেশের গবেষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram