ঢাকা
logo
প্রকাশিত : September 8, 2026

১১-২০ গ্রেডের সরকারি চাকরিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: ‎সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ক্যাম্পাসে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন।

এ সময় তারা 'ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই; রাবিয়ানদের একশন, ডাইরেক্ট একশন; জেগেছে রে জেগেছে, রাবিয়ানরা জেগেছে; মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; মেধাবীদের কান্না, আর না আর না; সহ বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান সজিব বলেন, “১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগের ক্ষেত্রে ভাইভায় ১০ থেকে ৫০ নম্বর করা মেধাধ্বংসকারী সিদ্ধান্ত। এর মাধ্যমে দলীয়করণ, তদবির ও সুপারিশের সুযোগ তৈরি হবে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষার্থী বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যেমন দাঁড়িয়েছিলাম, তেমনি বর্তমান সরকারও যদি মামা-খালু, মন্ত্রীদের সুপারিশ বা দলীয় বাণিজ্যের মাধ্যমে নিয়োগে দলীয়করণ করতে চায়, আমরা তা রুখে দিবো।

তিনি আরোও বলেন, ভাইভার নম্বর ১০ থেকে সর্বোচ্চ ৫ করা যেতে পারে, কিন্তু ১০ থেকে ১১ করাও গ্রহণযোগ্য নয়। এ সিদ্ধান্ত পরিবর্তন না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

বিক্ষোভ মিছিলে শেষে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, '২৪ এর কৌটার বিরোদ্ধে আন্দোলন করেছি আমরা। দুঃখের বিষয় আজ আমাদের ভাইবা কোটার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। বর্তমান সরকারকে বলতে চাই শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে এমন অযৌক্তিক বিষয় প্রতিষ্ঠিত করতে যাবেন না। আমরা সরকার বিরোধী আন্দোলন করতে চায় না তবে প্রয়োজন হলে আমরা আবার রাজপথে নামবো।'

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী বলেন, 'কোটার বেড়াঝাল থেকে আমরা বের হতে পারছি না। আফা দিতে চেয়েছিল কোটা, ভাইয়া দিতে চাচ্ছে ভাইবা। আমরা পূর্বে যেমন জাগ্রত ছিলাম এখনো আছি। প্রধানমন্ত্রীকে বলতে চাই, ভেড়ার পালের মতো শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না।'

উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram