

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ফেনী জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর আংশিক কমিটি গঠিত হয়েছে৷রবিবার (২২ ফেব্রুয়ারি) সদ্য সাবেক সভাপতি শ্রাবণ শরিফ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
উক্ত কমিটির সভাপতি হন বিশ্ববিদ্যালয়ের ২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল হাসনাত হৃদয় এবং সাধারণ সম্পাদক পদে ২০-২১ সেশনের মেজবা উদ্দিন।
উক্ত কমিটি নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাইলে সভাপতি আবুল হাসনাত হৃদয় বলেন, ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দায়িত্বকে আমি ছাত্রসমাজের কল্যাণে কাজ করার একটি গুরুদায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। শিক্ষার্থীদের শিক্ষা, মানবিক সহায়তা ও ন্যায্য অধিকার নিশ্চিতে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সকলের সহযোগিতা ও দোয়াই আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি।
সাধারণ সম্পাদক মেজবা উদ্দন বলেন, "আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়য়ে অধ্যয়নরত ফেনীর সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো। জন্মজেলা ছেড়ে যারা ঢাকায় পড়তে আসে, তাঁরা বিভিন্নরকম সমস্যার সম্মুখীন হয়, ফেনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ শিক্ষার্থীদের জন্য পরিবারের ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ফেনীর শিক্ষার্থীদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে কাজ করে যাবে। শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বহুমুখী পরিকল্পনা সামনে রেখে কাজ করতে চাই। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের চর্চা, সংঘঠিত থাকার মানসিকতা ও দক্ষতা উন্নায়নে কাজ করতে চাই। এছাড়াও ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেনীর সকল শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও পারস্পারিক সহযোগিতার বন্ধন তৈরি করতে আমরা কাজ করে যাবো।
