ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মুন্সীগঞ্জের ঘটনায় ঢাবিতে ডাকসুর নেতৃত্বে বিক্ষোভ

মুন্সীগঞ্জে বিরোধী প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া এলাকা থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব নেন ডাকসুর কয়েকজন কেন্দ্রীয় নেতা।

বিক্ষোভ মিছিল থেকে ডাকসুর নেতারা বলেন, নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ জয় পাবার পর ১১ দলীয় জোটসহ বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা করছে, যা উদ্বেগজনক ঘটনা।

এসব কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত রাখতে বিএনপিকে হুঁশিয়ারি দেন তারা। হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram