ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩১
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

একই দিনে বিয়ে করছেন ডাকসুর জিএস ও এজিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানের (আকদ) বাগদান একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) কাঁটাবন মসজিদে আনুষ্ঠানিকভাবে তাদের বাগদান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝিতে তাদের আকদ (বিবাহ) অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

এ বিষয়ে ডাকসু ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের দুইজন নেতা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে একই তথ্য নিশ্চিত করেছেন। যদিও এখন পর্যন্ত কনেদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ বিয়ে করছেন, ইনশাল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram