ঢাকা
logo
প্রকাশিত : December 23, 2025

রাবিতে শহীদ হাদীর স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: "জুলাই বিপ্লবের আকাঙ্খা ধারণ করে ওসমান হাদী হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর, কাজী নজরুল ইসলামের মানসপুত্র, বিদ্রোহী সন্তান। মাত্র বত্রিশ বছর বয়সে তার কণ্ঠস্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়লো বিশ্বময়। ওসমান হাদী এখন একটি আর্দশিক বিদ্রোহের প্রতীক। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য বিশ্বাসী সংস্কৃতি বিকাশের চেষ্টা করেছেন।"

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত আলোচনা সভা ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন। রাজশাহীর পরিচয় সংস্কৃতি সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শব্দকলা নামে দুইটি সাহিত্য সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি এবং কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ভাইস চ্যান্সেলর ও রাবি'র প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম।

কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের উপস্থাপনায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, কবি ও গবেষক ড. বিশ্বাস আমিন, জোহরুল ইসলাম, ড. মঞ্জিলা শরীফ, মাহফুল আখতার, সানারুল ইসলাম বাহার, সেলিম আল সাঈদ, শোয়েব আলী, সুফিয়া ডেইজি, ফারহানা শরমিন জেনী, আবদুর রাজ্জাক রিপন, চঞ্চল রহমান, নাট্যশিল্পী আবদুল ওয়াদুদ, সাকিব সরকার, সরকার নজরুল ইসলাম প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram