ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩১
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সামনে রেখে রাবিতে স্বাগত মিছিল

রাবি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে ‘স্বাগত মিছিল’ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎মিছিল শেষে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলার বাতাসে যে ষড়যন্ত্রের গন্ধ ছিল, তা উপেক্ষা করে বাংলার গণমানুষের শক্তির ওপর ভর করে দীর্ঘ ১৮ বছর পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন। দেশের মানুষের মঙ্গল, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তার এই প্রত্যাবর্তন।

তিনি আরও বলেন, ২৫ তারিখের পর সারাদেশে যারা মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বিএনপি নেতাকর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে। একই সঙ্গে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী ভীতসন্ত্রস্ত হয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে না। সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, দেশনায়ক তারেক রহমান ষড়যন্ত্রের আঘাতে পঙ্গুত্ব বরণ করে চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য হন। পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশে ফিরতে দেয়নি।

তিনি আরও বলেন, তারেক রহমান চায়লে নীরবে বিদেশে জীবন কাটাতে পারতেন। কিন্তু একটি ছোট কেবিনে বসে নিরলসভাবে তিনি সারা দেশে জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটিয়েছেন। এই ধারাবাহিক আন্দোলনের ফলেই ৫ আগস্টের বিপ্লব সম্ভব হয়েছে, যা একদিনে অর্জিত হয়নি।

এ সময় রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান বলেন, আগামী ২৫ ডিসেম্বর আগামীর রাষ্ট্রীয় নায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমরা আশা করি তিনি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

‎উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram