ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫

হাদীর ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: ‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর ওপর দুর্বৃত্তদের বন্দুক হামলায় প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আছর সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজশাহী নগর তালাইমারি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এসময় তারা, 'হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে ', ' চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার ', ' হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ', ' আবু সাঈদের একশান, ডাইরেক একশান ', ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন।

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, দেশে জুলাই-পরবর্তী পরিস্থিতিতেও দুই ধরনের গোষ্ঠী এখনো নির্দিষ্ট আরেক গোষ্ঠীকে সমানভাবে সহযোগিতা করে যাচ্ছে। এর মধ্যে একটি হলো সেই গোষ্ঠী, যারা সফ্টভাবে বিষয়গুলো দেখতে চায়। যারা বিভিন্নভাবে এই লীগের নতুন নতুন নামকরণ করে, কখনো ‘দুর্নীতিগ্রস্ত নয় এমন লীগ’, কখনো ‘সফ্ট লীগ’, কিংবা ‘ক্ষতিকর নয় এমন লীগ’ হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করে।

তাদের এই বিভ্রান্তিকর ব্যাখ্যা ও মানসিকতার কারণেই আজ এই দলটি, যাদের আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রবিরোধী হিসেবে চিহ্নিত করেছি, এতদূর পর্যন্ত টিকে থাকার সুযোগ পেয়েছে।

বিক্ষোভ সমাবেশে রাকসুর সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যারা বিপ্লবী হাদির মাথায় গুলি করেছেন। তারা জেনে রাখুন আমরা সর্বদায় জুলাই ও ইনসাফ নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ্ ৷ আমাদেরকে গুলি করে, কুপিয়ে কখনাে থামাতে পারে নাই এবং পারবেও না ৷

আজকের বাংলাদেশ জুলাই এবং ইনসাফের বাংলাদেশ ৷ ইনসাফকে ছোট করে দেখা প্রেতাত্মা মুজিব লীগের সাথে যারা আঁতাত করতে চায় সেই বাংলাদেশের দুশমনরা জেনে নিন আমরা মুসলিম আমরা সংগ্রামী আমরা কখনাে থেমে যাবাে না ৷ মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর আল্লাহ্ কে ছাড়া কাউকে মানি না- নারায়ে তাকবীর ৷

ইসলামী ছাত্র শিবিরে রাবি শাখার সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, রক্তাক্ত জুলাইয়ের রাজপথ থেকে ওঠে আসা ওসমান হাদি আজ রক্তাক্ত। যেখানে বহু জুলাই যুদ্ধা অন্যায়ের সাথে আপোষ করেছেন, দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন যেখানে ঐ ওসমান হাদি কোনো গুষ্টির সাথে আপোষ করেন নি। তিনি সর্বদা ভারতীয় আধিপত্যবাদ ও মুজিবাবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরা মনে করি, আজকের এই হামলায় মুজিব সন্ত্রাসীরা জড়িত।

তিনি আরও বলেন, এক‌ই সাথে তিনি দেশের চাঁদাবাজদের বিরুদ্ধে এক বিপ্লবী কন্ঠস্বর হয়ে উঠেছেন ।আমরা মনে করি ঢাকার চাঁদাবাজদের গডফাদারদের ও এতে হাত রয়েছে।

উল্লেখ্য, আজ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram