ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: সম্পূরক বৃত্তির তালিকা প্রকাশ এবং সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রবিবার থকে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল, ছাত্রঅধিকার এবং সাধারণ শিক্ষার্থী সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল।

আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) ভাষা শহীদ রফিক ভবনের নিচে সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসনের দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব।

সংবাদ সম্মেলনে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের এজিএস প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বঞ্চনার শিকার হয়ে আসছে। এখানে শিক্ষার্থীদের থাকার হল নাই, ভালো ক্যাম্পাস নাই। প্রতিনিয়ত পুরান ঢাকায় একপ্রকার যুদ্ধ করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। টিউশন করে কোনো রকম জীবন পার করতে হচ্ছে, যা পড়াশোনার ব্যাঘাত ঘটাচ্ছে।

তিনি বলেন, অনশন কর্মসূচি থেকে আমাদের সম্পূরক বৃত্তি নিয়ে সংগ্রাম শুরু হয়। আমরা সচিবালয় ঘেরাও করেছিলাম, কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিলেও তারা এর কোনো বাস্তবায়ন করে নাই। যার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোন এবং শ্রদ্ধেয় শিক্ষকদের নিয়ে আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি প্রদান করি।সেখানে পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস, সাউন্ডগ্রেনেডের মুখোমুখি হয়েও আমরা দাবি আদায়ে পিছপা হয়নি। তিনদিন আমরা সেখানে খেয়ে না খেয়ে না ঘুমিয়ে দাবি আদায় করতে সক্ষম হই।

তানজিল আরো বলেন, এখন, প্রশাসন যদি সম্পূরক বৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের একটা টিউশনের চাপ কমে যাবে, সে সময়টা তারা পড়াশোনা, ক্যারিয়ারে ইনভেস্ট করতে পারবে। গতকাল সিন্ডিকেট মিটিংয়ে সম্পূরক বৃত্তি নিয়ে কোনো আলোচনাই উঠেনি, অথচ সম্পূরক বৃত্তি আমাদের প্রধান দাবি ছিলো সেই অনশন কর্মসূচি থেকে শুরু করে যমুনা আন্দোলনেও। যমুনা আন্দোলনে জবিয়ান ভাইবোনদের রক্তঝরা আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্পূরক বৃত্তি আদায় করি। ডিসেম্বরে সম্পূরক বৃত্তির তালিকা প্রকাশ এবং যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসনের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছেনা।

'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, প্রতিষ্ঠালগ্নের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগ্রাম ও সংকটের মধ্যে শিক্ষাজীবন পার করছে। আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু ফল ঘরে তুলতে পারিনি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ থেকে ষাট ভাগ আবাসন সুবিধা আছে, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবসান সুবিধা আছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তা থেকে বঞ্চিত। তাই, আমরা অনশন কর্মসূচি থেকে যমুনা আন্দোলনে সম্পূরক বৃত্তির জন্য আওয়াজ তুলি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram