ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2025

শিক্ষার্থীদের নিরাপদে বাড়িতে পৌছে দিতে জবির বাস বিভাগীয় শহরে

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার (২৩ নভেম্বর, ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারিক বিন আতিক বলেন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহসহ দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতে বাস ছাড়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ৮ টা থেকে ৮.৩০ টা এর মধ্যে বাসগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে। শিক্ষার্থীদের জন্য এই বাস সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

তিনি আরো বলেন, রংপুর বিভাগে ৩ টি এবং বাকি বিভাগগুলো তো ২ টি করে বাস দেয়া হবে। ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব এবং নিরাপদে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশা করছে, এই পদক্ষেপ শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমাবে।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ ও সামাজিক মাধ্যম পেজে প্রকাশিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে বলা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram