ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৭
logo
প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৫

জাবির ৪৫তম ব্যাচের রাজা আকাশ, রানি মেলিসা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার ও রানি পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। 

শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বরসংলগ্ন র‍্যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম রাজা-রানি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে রাজা পদে দুইজন এবং রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৫ ব্যাচ থেকে মোট ভোটার সংখ্যা ছিল ৪৪৫ জন। যেখানে ৩৮৮ জন সশরীরে ভোট দিয়েছেন এবং অনলাইনে ৫৭ জন ভোট দিয়েছেন।   

রাজা পদে ৪২৭টি ভোট কাস্ট হয়েছে। সর্বোচ্চ ভোট ২৪৪ পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পেয়েছেন ১৮৩ ভোট। অন্যদিকে, ২৮৬ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। তার প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন  ১৩৯ ভোট।

সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানি নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। 

এ সময় ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন। 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram