ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১০
logo
প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

শিক্ষার্থীদের অভিযোগ জানতে রাকসুর ওয়েবসাইট উদ্বোধন

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) একটি ওয়েবসাইট চালু করেছে।বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় রাকসু ভবনে ওয়েবসাইটটির উদ্বোধন করেন রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু অনুষ্ঠিত হয়েছে। সুতরাং শিক্ষার্থীদের অনেক দাবি দাওয়া রয়েছে। আমাদের ইশতেহারের একটি পদক্ষেপ হিসেবে এই ওয়েবসাইটটি চালু করছি। এতে শিক্ষার্থীদের সমস্যা গুলো আমরা দ্রুত জানতে পারবো এবং সমাধানে কাজ করতে পারবো।

সহ সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, শিক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হলে তৎক্ষনাৎ যেন রাকসু'কে জানাতে পারে সে জন্য আমরা এই ওয়েবসাইট চালু করেছি। এর পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগগুলো তারা যেন আমাদের জানাতে পারে, আর আমরা তা আমলে নিয়ে কাজ করতে পারি সেটিও নিশ্চিত করতে চেয়েছি।

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব বলেন, বহুবছর ধরেই রাকসু অচল অবস্থায় ছিল। রাকসু সচল হয়েছে, সাথে শিক্ষার্থীদের এত দিনের কথা গুলো এখন জানানোর জায়গাও তৈরি হয়েছে। কিন্তু রাবির ৩০ হাজার শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের কথা শোনা ২৩ জন রাকসু প্রতিনিধির পক্ষে কখনো সম্ভব নয়। সেসব কথা মাথায় রেখেই এই ওয়েবসাইট চালু করা হচ্ছে।

উল্লেখ্য, রাকসু'র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভাগ এবং তথ্য ও গবেষণা বিভাগের সমন্বয়ে চালু হয়েছে এই ওয়েবসাইট।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram