ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০১
logo
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৫

৪৭ তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানাের দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ৪৭ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর প্রিলিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা লিখিত পরীক্ষা ২ মাসে নেওয়ার সিদ্ধান্তে ও পরীক্ষা পেছানোর দাবিতে মুখে লাল কাপড় বেঁধে প্রতীকী মানববন্ধন করেছে।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে এই প্রতীকী মানববন্ধন করে শিক্ষার্থীরা৷তারা জানান, প্রথম বার লিখিত পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না।

এসময় তারা 'বৈষম্য বিরোধী বাংলায় স্বৈরাচারের ঠাই নাই', 'প্রশ্ন ফাসের ১৮ মাস বৈধের কেন ২ মাস', 'কষ্টের টেকা ৪৭ আমার নষ্ট করার তুমি কে আবার', '৪৭ মারা গেলে রোডম্যাপ বাতিল চাই, করতে হব', 'আমার ভাইয়ের উপর হামলা কেন পিএসসি তুই জবাব দে' ইত্যাদিসহ নানা ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়৷

'ইসলামী ছাত্র আন্দোলন' রাবি শাখার সভাপতি ও সাবেক রাকসু ভিপি পদপ্রার্থী মাহবুব আলম বলেন, আমাদেরকে সর্বনিম্ন ছয় মাস সময় দিতে হবে, যার মধ্যে আমরা রিটেনের প্রিপারেশন নিতে পারব এবং যারা পুরাতন আছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আমরা পরীক্ষায় বসতে পারব। এছাড়া আপনারা জানেন, গত ৯ নভেম্বর আমাদের ঢাকায় যে প্রোগ্রাম ছিল, সেখানে যারা অতর্কিত চালিয়েছে তাদের বিচার করতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহার জানান, কিছুদিন আগে পিএসসি'র সামনে আমাদের যে শান্তিপূর্ণ আন্দােলন ছিল সেখানে পুলিশ আন্দোলনকারী নারীদের উপর অতর্কিত হামলা চালায়৷এছাড়াও ৪৭ তম বিসিএস এর লিখিত পরীক্ষায় পিএসসি কর্তৃক নির্ধারিত অযৌক্তিক সময়েরও প্রতিবাদ জানান তিনি৷

এসময় ৪৭ তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram