ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৭
logo
প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৫

রাজনৈতিক বড় দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে: ডাকসু ভিপি

রাবি প্রতিনিধি: রাজনৈতিক বড় দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে মন্তব্য করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্র সংস্কারের বিদ্যমান বিভিন্ন আইন থেকে ‘রিসাইন’ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ নিয়ে নানা হাস্যরসের আশ্রয় নিচ্ছে মেজর রাজনৈতিক দলগুলো।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, রাবি সব সময় ফ্যাসিবাদের চোখে চোখ রেখে কথা বলেছে। ছোট বেলা থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ভাইদের কথা শুনেই আমি অনুপ্রেরণীত হয়ে এসেছি। ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার মাত্র ৫ বছরের মধ্যেই প্রথম শহীদ হয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।

এছাড়া তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাবি ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির থেকে এখন পর্যন্ত শহীদ হ‌ওয়া প্রত্যেককেই। জুলাই বিপ্লবে রাবি শিক্ষার্থীদের অভাবনীয় ভূমিকার কথাও তিনি স্বীকার করেন। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাইকে নিয়ে একটা শ্রেণী ব্যবসা শুরু করেছে। ৭১ কে নিয়ে যেমন একটা শ্রেণী ব্যবসা করেছে, তেমনি ভাবে জুলাই কে একটা শ্রেণী কাজে লাগানোর চেষ্টা করছে। জুলাইয়ে কোনো একক নেতা ছিল না। রাজপথের প্রত্যেক‌ই নেতা ছিল। আমরা কোনো ভাবেই জুলাইকে হারাতে দিবো না। পতিত বা নব্য ফ্যাসিবাদ সকলের থেকে আমরা জুলাইকে রক্ষা করবো ইনশাআল্লাহ। 

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ৫৪ বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, উন্নয়নের কথা বলা হয়েছে, শিক্ষার নামে শিক্ষার্থীদের আইওয়াশ করা হয়েছে, সাধারণ মানুষকে আইওয়াশ করা হয়েছে। কিন্তু কারো কোনো রকম আশার প্রতিফলন ঘটে নি। আমাদের মতো শিক্ষার্থীরা বাসে ঝুলে ঝুলে চলাচল করে যখন শিক্ষক হন তখন আর শিক্ষার্থীদের কষ্টের কথা মনে রাখেন না। প্রশাসন ও শিক্ষকদের কাছে অনুরোধ আপনারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি গুলোর প্রতি সুদৃষ্টি প্রদান করুন। 

উল্লেখ্য, ছাত্রশিবিরের নবীন বরণে প্রায় চার হাজারের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram