ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৬
logo
প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৫

৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ: সাদিক কায়েম

চব্বিশের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ। শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশ হবে না এবং দলটিসহ তাদের গুপ্ত দোসরদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে 'রান ফর জুলাই' কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

তিনি দাবি করেন, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা খোঁজাখুঁজি করেছেন কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে দেখতে পাননি।

ডাকসু ভিপি আরও বলেন, 'রান ফর জুলাই'-এর লক্ষ্য হলো জুলাইয়ের চেতনাকে ঐক্যবদ্ধ করা। সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে প্রতিহত করলেও এখন অনেক বিভক্তি এসেছে। তাই আবারও ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram