ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪১
logo
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

রাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নবজাগরণ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও চড়ুইভাতি আয়োজন করেছে নবজাগরণ ফাউন্ডেশন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেডিয়াম মার্কেটের ফাউন্ডেশনের কার্যকরী অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবজাগরণ শিক্ষানিকেতনের ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে খাতা, কলম, স্কেল ও পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে শিশুদের নিয়ে আয়োজন করা হয় আনন্দঘন চড়ুইভাতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক, অধ্যাপক ড. ফারহাত তাসনিম ও মো. খালিদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ড. গোলাম রাশেদ, কল্পণা ভৌমিক, সবুজ কুমার মহন্ত, ফাহিম রহমান, অলিউল ইসলাম ও মাহিন হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জুনায়েদ ও আতিফা সারমিলা। উদ্যোগটির কনভেনর ছিলেন তৌহিদুল জামান রিফাত।

এ উদ্যোগে স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করেন তাসনুবা রীতি ও নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা শরীফুল ইসলাম।

নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “আমাদের এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মুখে একটুখানি হাসি ফোটানো।”

উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ শুধু শিশুদের শিক্ষা আগ্রহই বাড়ায় না, বরং সমাজে ইতিবাচক মূল্যবোধ গঠনের পথ তৈরি করে।”

কনভেনর তৌহিদুল জামান রিফাত বলেন, “এই আয়োজন আমাদের স্বেচ্ছাসেবকদের জন্যও একটি বাস্তব সামাজিক শিক্ষা—যেখানে আমরা সরাসরি বুঝতে পারি সহমর্মিতা কীভাবে সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে।”

উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন নিয়মিতভাবে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram