ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪১
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৫

রাবিতে ক্যারিয়ার হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক‌‌ সেমিনার অনুষ্ঠিত

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ক্যারিয়ার হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক‌‌ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো: ওবায়দুল হক।

ওবায়দুল হক তার বক্তব্যে বলেন, ’’আমাদের আশেপাশের সবকিছুই আন্তর্জাতিক সম্পর্ক এর সাথে প্রাসঙ্গিক। আন্তর্জাতিক সম্পর্ক একটি পরিবর্তনশীল বিষয় এবং এর কাজ শুধু আন্তর্জাতিক সম্পর্ক এর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান সহ আরও অন্যান্য ডিসিপ্লিন এর সাথে এর গভীর সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর একজন শিক্ষার্থী থিউরি এর সাথে বাস্তবতাকে খুবই সুচারুভাবে যোগসূত্র করতে পারে।’’

এছাড়া তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর ক্যারিয়ার সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তর আলোচনা করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর একজন শিক্ষার্থী হিসেবে নিয়মিত পত্রিকা পড়া সহ আরও অনেক বিষয় নিয়ে তিনি বক্তব্য দেন।

এছাড়াও অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিশেষে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এবং উক্ত সেমিনারের সভাপতি ড. মোঃ শরিফুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে সেমিনারের আনুষ্ঠানিকতা শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram