ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫

বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিঠু গ্রেফতার

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী (২৫) ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিঠু বিশ্বাস (৪৪) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস রাফায়েলের ছেলে।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও এর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মিঠু বিশ্বাস পলাতক ছিলেন। তাকে তেজগাঁও থেকে গ্রেফতার করে সাভার মডেল থানায় আনা হয়েছে। বাকিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতার আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram