ঢাকা
logo
প্রকাশিত : October 15, 2025

শাটল ট্রেনে ‘ইতিহাসের সাক্ষী হতে’ ভোট দিতে এলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোর থেকেই উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা। সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টা ২০ মিনিটে ক্যাম্পাসে পৌঁছান হাজারো শিক্ষার্থী। ট্রেন থেকে নেমে তারা ছুটে যান নিজ নিজ অনুষদ ভবনের দিকে, যেখানে পাঁচটি অনুষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ ক্লাস বা পরীক্ষা নেই শিক্ষার্থীদের। তাদের একমাত্র লক্ষ্য—৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ভোট দেওয়া।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে হুমায়রা বলেন, ‘৩৫ বছর পর আমাদের চাকসু নির্বাচন। এটা যেমন গর্বের বিষয়, তেমনি আমরা চাই যোগ্য প্রার্থী নির্বাচিত হোক।’

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পারমিতা চক্রবর্তী বলেন, ‘এত দিন ক্লাস-পরীক্ষার জন্য ক্যাম্পাসে আসতাম। আজ এলাম ভোটার হিসেবে ইতিহাসের সাক্ষী হতে।’

এবার চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। প্রার্থী হয়েছেন ৯০৮ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।

কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram