ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2025

এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত: ঢা‌বি সাদা দল

ঢাবি প্রতিনিধি: তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের অমানবিক আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ সোমবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক বিবৃ‌তি‌তে একথা জানান তারা।

বিবৃ‌তি‌তে সাদা দ‌লের নেতৃবৃন্দ ব‌লেন, ন্যায্য ও মৌলিক অধিকার আদায়ের দাবিতে সভা-সমাবেশ করা নাগরিক অধিকার। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন তার ব্যতিক্রম বলে আমরা মনে করিনা। কিন্তু রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোঁড়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য সর্বপোরি অপ্রত্যাশিত। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি পুরোটাই শিক্ষকদের মৌলিক অধিকার এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অপরিহার্য। তাদের কর্মসূচিতে পুলিশের হামলা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন করার একটি অশুভ প্রচেষ্টা। এটি গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকারের লঙ্ঘন।

সংগঠ‌নের নেতারা বলেন, সরকারকে দ্রুত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলায় জড়িত সকল পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেইসঙ্গে শিক্ষাক্ষেত্রে জাতীয়করণের প্রক্রিয়া শুরুর জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এই ঘটনাকে নিন্দা জানিয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আশা করি, সরকার শিক্ষকদের ন্যায্য দাবি ও অধিকারকে গুরুত্ব দিয়ে তাদের দাবি মেনে নেবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram