ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2025

চা পান করতে গিয়ে হাতেনাতে ধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ক্লাস করতে এসে হাতেনাতে আটক করেছে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। রোববার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে ঘটনাটি ঘটে।

 আটক ব্যক্তির নাম তুষার, তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইবি শাখার সহ-সম্পাদক। তিনি আগে শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর কক্ষে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুষার মাস্টার্সের ক্লাস করতে ক্যাম্পাসে আসেন। পরে ভবনের সামনে চা পান করার সময় তাকে চিনে ফেলে কয়েকজন শিক্ষার্থী। তারা তুষারকে ঘিরে ধরে এবং পরে প্রক্টর অফিসে নিয়ে যায়।

 এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ বলেন, এই তুষার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নানা অপকর্ম করেছে, শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়েছে। প্রশাসনের তদন্ত কমিটিতে অনেকের নাম বাদ গেছে। ছাত্রলীগ আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে, আটক তুষার বলেন, আমি নিয়মিত ক্লাস করতাম, অনার্স পরীক্ষাতেও অংশ নিয়েছি। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাসে গেলে হঠাৎ তারা আমাকে আটক করে।

 বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা অভিযোগের ভিত্তিতে তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে তাকে দিয়েছে। প্রশাসন যদি মামলা করে, আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram