ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০২
logo
প্রকাশিত : অক্টোবর ১১, ২০২৫

গুম-খুনের মাস্টারমাইন্ড হাসিনাসহ সবার বিচারের দাবি ডাকসু ভিপির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গুম খুনের মাস্টারমাইন্ড স্বৈরাচার খুনি হাসিনা ও অভিযুক্ত জেনারেলদের অবশ্যই বিচার করতে হবে।

শুক্রবার দিবাগত রাতে গুম কমিশনের তথ্য ও প্রামাণ্যচিত্র নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তিনি একথা বলেন।

অন্য আরেক ফেসবুক বার্তায় গত ১৫ বছরের দুঃশাসনে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, গুম, খুন, ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের বিচারের ক্ষেত্রে কোনো টালবাহানা সহ্য করা হবে না।

সাদিক কায়েম তার বার্তায় উল্লেখ করেন, গত ১৫ বছরের শাসনামলে সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তিনি ওয়ালীউল্লাহ, আল মুকাদ্দাস, ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অপেক্ষার কথা তুলে ধরে বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতরা দেশরক্ষার শপথ ও ইউনিফর্মের দায়িত্ববোধকে পদদলিত করে ফ্যাসিবাদের পদলেহনে মেতে উঠেছিল। অথচ এখন তাদের বিচার প্রক্রিয়ায় ষড়যন্ত্র চলছে।

ছাত্রসমাজের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে তিনি বলেন, খুনি, ধর্ষক, গুমকারী যে পরিচয়েই থাকুক, তাদের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, সকল খুনি-ধর্ষকদের বিচার এ মাটিতেই হবে, ইনশাআল্লাহ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram