ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০১
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৫

ঢাবিতে যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে পৃথক দু’টি কমিটি কাজ করছে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ এবং বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে পৃথক দু’টি কমিটি কাজ করছে।

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে তদন্ত কমিটি’ এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে ‘এ্যান্টি বুলিং এন্ড র‌্যাগিং কমিটি’ গঠন করা হয়েছে।

যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‌্যাগিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ককে নিয়মিতভাবে অবহিত করার জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর অফিস থেকে ইতোমধ্যেই সকল অনুষদের ডিন, হলসমূহের প্রাধ্যক্ষ, হোস্টেলসমূহের ওয়ার্ডেন, সকল বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটসমূহের পরিচালক ও প্রক্টর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। পত্রে সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও প্রক্টর অফিসে অভিযোগ বাক্স স্থাপন করে সাপ্তাহিক ভিত্তিতে প্রাপ্ত অভিযোগসমূহ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কদের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‌্যাগিং বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram