ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৭, ২০২৫

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নামাজ রুম স্থাপন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজ রুম স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পুরাতন ভবনে নামাজ রুমটি স্থাপন করা হয়।

২৭ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি দপ্তর থেকে জানানো হয়, নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে প্রশাসন এই নামাজ রুমটি স্থাপন করেছে। পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় নামাজের সকল ব্যবস্থা করা হয়েছে। শুধু নামাজ রুমই নয়, নারী শিক্ষার্থীদের জন্য ওযুর সুবিধা ও যথাযথ পর্দার ব্যবস্থাও করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, চাঁদ সুলতানা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আবুইউসুফ, বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  মোঃ জহুরুল হক নামাজ রুমটি পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে নামাজের জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই আলাদা জায়গার জন্য নারী শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। এর আগে বিভিন্ন সময়ে নারীদের নামাজের জন্য অস্থায়ী জায়গা নির্ধারণ হলেও সেসব জায়গা নামাজের জন্য যথার্থ ছিল না।

নারী শিক্ষার্থীদের নতুন নামাজ রুম নিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান বলেন, “একটি পূর্ণাঙ্গ নামাজ রুম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার মহোদয়ের আন্তরিক সহযোগিতায় আমরা সেটি স্থাপন করতে পেরেছি। ইতোমধ্যে রুমটির রং করা, কার্পেট বিছানো, ওযুর জায়গা স্থাপনসহ সকল কার্যক্রমই শেষ হয়েছে। ছুটির পরপরই আশা করছি ছাত্রীরা ও শিক্ষিকাগণ নামাজের জন্য রুমটি ব্যবহার করতে পারবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram