ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৫

ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচনের আগের দিন আজ সোমবার সকাল ৬টা থেকে কার্যক্রম শুরু হবে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসসিতে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সোমবার বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন বন্ধ থাকবে।

নির্বাচনের দিন রিকশা-মোটরসাইকেল চলাচল করতে পারবে না। শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। অন্য দিকে নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্র নিরাপত্তাব্যবস্থা নিয়োজিত সব অফিসার ও ফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োজিত প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবেন। ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক বিষয় তদারকি করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন।

দায়িত্ব পালনকারী ফোর্স: ডিএমপি সূত্র জানায়, আজ সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের ১৪৯১ সদস্য। এর মধ্যে নারী সদস্য ১৭৫ জন। মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২০৬৪ জন। তাদের মধ্যে নারী সদস্য ২১৫ জন। নির্বাচনের পরের দিন বুধবার দায়িত্ব পালন করবে ৮১৯ জন। নারী সদস্য ৭৫ জন। পাশাপাশি থাকবে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম, ড্রোন ক্যামেরা।

ফুট প্যাটেল ব্যবস্থা: ফুলার রোড, কলাভবন, শহিদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাবির মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায়।

স্ট্রাকিং রিজার্ভ ফোর্স: ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের কাছাকাছি শাহনেওয়াজ ভবনের সামনে এবং শাহবাগ থানা ও নিউ মার্কেট থানায়।

টিএসসি সাব-কন্ট্রোলরুম: সব ব্যারিকেড চেকপোস্ট, ভোট কেন্দ্রভিত্তিক নিরপত্তা, ফুট প্যাটেল, স্র্বাকিং রিজার্ভসহ মোতায়েন সব নিরাপত্তাব্যবস্থা যাবতীয় কার্যক্রম মনিটরিং ও প্রয়োজনে ফোর্স মোবিলাইজেশন করবেন। থাকবে একটি এপিসি, একটি ওয়াটার ক্যানন, একটি কমান্ড ভেহিক্যাল ও একটি অ্যাম্বুলেন্স। এছাড়া সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবেন সিনিয়র সিস্টেম এনালিস্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কন্ট্রোল রুমে স্ট্যান্ডবাই: আবদুল গনি রোডস্থ পুলিশ কন্ট্রোল বুথ, ছয় প্লাটুন, মিরপুর কন্ট্রোল রুমে চার প্লাটুন, রাজারবাগ পুলিশ লাইন্সে চার প্লাটুন ও পিওএম পূর্বে থাকে এক প্লাটুন ফোর্স।

ব্যারিকেড চেকপোস্ট (নির্বাচনের দিন): শাহবাগ থানার সামনে, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, দোয়েল চত্বর, শিববাড়ী ক্রসিং।

ক্যাম্পাসে চলবে শাটল সার্ভিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার জনসংযোগ দপ্তরের দেওয়া এক বিবৃতিতে শাটল সার্ভিসের সময়সূচি ঘোষণা করেছে প্রশাসন। জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্যমতে, ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে ভোটকেন্দ্রে শাটল সার্ভিস চলমান থাকবে। কেন্দ্রগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও কার্জন হল কেন্দ্র।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram