ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫

উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচনের প্রচারণা

উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ৭ম দিনের প্রচার-প্রচারণা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একাডেমিক ভবন, আবাসিক হল, বট তলা, মুরাদ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

এরইমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র সমমিলনসহ প্রার্থীদের ৭টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোটগ্রহণ হবে। নির্বাচনকে অবাদ ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে নির্বাচনের সকল প্রার্থীকে ডোপ টেস্ট করতে হবে বলে জানিয়েছেন জাকসুর নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্ট করাতে পারবেন বলেও জানান তিনি।

এর আগে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছিলেন কয়েকজন প্রার্থী। প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২৫টি পদের বিপরীতে এবার লড়াই করবেন ১৭৯ জন প্রার্থী। মোট ভোটার প্রায় ১২ হাজার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram