

ঢাবি প্রতিনিধি: দুই সন্তানকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম নিলেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষের রুম থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
দুই সন্তানকে সাথে নিয়ে হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বড় মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে ফর্ম নিয়েছি এটা স্মৃতি হয়ে থাকবে। আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে ডাকসুর ফর্ম নিয়েছি যা পরবর্তী কয়েক প্রজন্মের পরেও ডাকসুর গুরুত্ব জীবন্ত থাকবে।
তিনি বলেন, ডাকসুর গুরুত্ব পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে জীবন্ত রাখতে আমি আমার দুই সন্তানকে নিয়ে ফর্ম তোলার সিদ্ধান্ত নেয়। আমি চাই ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, যাতে আমার ছেলে মেয়ের প্রজন্মও বিনা বাঁধায় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারে।
তিনি আরো বলেন,দীর্ঘদিন ধরে ডাকসু বন্ধ।জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে আমরা ডাকসু পেয়েছি এটা আমাদের কাছে স্বপ্নের মতো। নির্ধারিত সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। আমি হাজী মুহম্মদ মুহসীন হলের হল সংসদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

