ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

নোবিপ্রবিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৫) ‘প্রকৃতি ও জীবন ক্লাব’, নোয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শুরুতেই প্রকৃতি ও জীবন ক্লাবকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ভিত্তিতে গাছের চারা বিতরণের কর্মসূচি গ্রহণের জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একটি গ্রিন এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে ধরে রাখার জন্য আমরা শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগাতে উৎসাহিত করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে আরও এক হাজার গাছের চারা বিশ্ববিদ্যালয়ে বিতরণ ও রোপন করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

উপাচার্য আরও বলেন, গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা যদি বৃক্ষনিধন না করি তাহলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ আমরা নিঃশেষ করতে পারবো। পাশাপাশি কোনো উন্নয়ন কাজের জন্য আমরা যদি একটি গাছও কাটি তার বদলে অন্তত ১০টি গাছ লাগাতে হবে। তখনই পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে। ভবিষ্যত প্রজন্মের জন্য যদি সুন্দর একটি পরিবেশ আমরা তৈরি করে দিতে পারি, তখনই দেশ ও জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে তা রক্ষা করতে পারবো।

কর্মসূচিতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, স্টেট এন্ড হাউজিং শাখার প্রশাসক ড. আ.শ.ম. শরিফুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram