ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহ ও পরিচালনায় স্বচ্ছতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে। এ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে ১৬ কোটি ০৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদান করবেন। বাকি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয়ে সংস্থান করা হবে। ২০২৫-২৬ অর্থবছরে মোট আবর্তক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা।

এর মধ্যে বেতন খাতে ৩ কোটি ৪৭ লাখ টাকা, ভাতা খাতে ২ কোটি ৪৭ লাখ টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতে ৪ কোটি ৯১ লাখ টাকা, গবেষণা অনুদান খাতে ২১ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ সহায়তা ১ লাখ ৫০ হাজার টাকা, ও অন্যান্য অনুদান ২১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া, মোট মূলধন ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকা। এরমধ্যে যন্ত্রপতি ২ কোটি ৯৩ লাখ টাকা, যানবাহন ৯২ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুদান ৭০ লাখ টাকা ও অন্যান্য মূলধন অনুদান ৫০ লাখ টাকা। ছাত্রকল্যাণে মোট বাজেট ৫৭ লাখ ৯২ হাজার টাকা, যার মধ্যে মেধা ও বৃত্তি বাবদ ২০ লাখ ৫০ হাজার টাকা, ছাত্রী হল বাবদ ১৯ লাখ ৯২ হাজার টাকা, ফিল্ড ওয়ার্ক ও শিক্ষা সফর বাবদ ৮ লাখ টাকা, খেলাধূলার আয়োজন বাবদ ৫ লাখ টাকা, বিএনসিসি ও রোভার স্কাউট ৫০ হাজার টাকা, ক্রীড়া সামগ্রী ক্রয় ৪ লাখ টাকা। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১৫ কোটি টাকা। ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেট বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা এবং বৃদ্ধির হার ৮.৯৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বাজেট উপস্থাপন করা হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক সকল কর্মকান্ডে স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াস হিসেবে গত অর্থবছর থেকে আমরা বাজেট ঘোষণা শুরু করি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণ বিশ্ববিদ্যালয়ের অর্থব্যয় সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে অবগত হতে পারছেন। গত অর্থবছর থেকে সকল ক্রয় প্রক্রিয়া ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন হচ্ছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মোঃ বদরুল আমিন এবং অর্থ ও হিসাব বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খান ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram