ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২১
logo
প্রকাশিত : জুন ২৬, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। প্রায় এক যুগ পরে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উক্ত পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫,৬০,৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন (পাস মার্ক ৩৫% ধরে) ৪,৬০,৭০৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের উপরে মার্ক পেয়েছেন এবং বাকী ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে মার্ক পেয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ম মেধা তালিকায় স্থান পেয়েছে ২,৬৫,৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এই সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram