ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৫
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৫

করোনা প্রতিরোধে যবিপ্রবিতে “মাস্ক পরি” কর্মসূচি

যশোর প্রতিনিধি: করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) গ্রহণ করেছে একগুচ্ছ প্রতিরোধমূলক পদক্ষেপ। এর অংশ হিসেবে “মাস্ক পরি” কর্মসূচির আয়োজন করে ডা. এম. আর. মেডিকেল সেন্টার।

বুধবার (১৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, “পূর্বের মতো এবারও যবিপ্রবি করোনা পরীক্ষা করতে প্রস্তুত। সিভিল সার্জনকে কীট সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। কীট পেলেই পরীক্ষা শুরু করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক ব্যবহার, হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের পরিবার ও সমাজকে নিরাপদ রাখতে পারি।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিলবোর্ড, লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ, বিভাগে বিভাগে ফার্স্ট এইড বক্স স্থাপনসহ সচেতনতামূলক নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল। উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা সবসময় প্রস্তুত থাকবেন জনগণের পাশে থাকার জন্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram