ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২২
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৫

সিন্ডিকেট সভায় কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় কুয়েট শিক্ষার্থীদের ইন্ধনসহ নানাভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার পরপরই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনার পর নানা দাবি নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এরপর বিগত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন এবং কুয়েট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, গত রবিবার থেকে হল খুলে দেয়ার দাবিতে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram