ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান ফাউন্ডেশন ফেলোশিপ বিষয়ে সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়, টোকিও প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট এবং জাপান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “Japan Foundation Indo-Pacific Partnership Program (JFIPP) Fellowship” শীর্ষক এক সেমিনার আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপান ফাউন্ডেশনের পরিচালক মি. কজি সাটু (Mr. Koji Sato) এবং প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মি. ইউজি আনদো (Mr. Yuji Ando) সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. দিলরুবা শারমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মি. তারেক রাফি ভূইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে দু’দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram