ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২১, ২০২৫

বিইউপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষ্য দিবস উদযাপন করা হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন সেই অমর ভাষা শহীদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উক্ত দিবস পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনটি শুরু হয়।

অতঃপর বিইউপির ট্রেজারার মহোদয় এয়ার কমোডর মোঃ রেজা এমদাদ খান, জিইউপি, বিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যুষে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বাদ যোহর বিশেষ মোনাজাতে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram