ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০২
logo
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৫

বড়াইগ্রামে চক্ষু শিবির থেকে দুই ভুয়া চক্ষু ডাক্তার আটক, জেল ও জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চলমান একটি চক্ষু শিবিরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করেছে। এ সময় জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু শিবির পরিচালনা করায় শাহিন আলম (৩৪) ও স্বপ্না খাতুন (৩০) নামে ২ ভুয়া চক্ষু ডাক্তারকে আদালত জেল ও জরিমানার আদেশ প্রদান করে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের জিল্লুর রহমান তোতার বাড়িতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি চক্ষু শিবির চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের পেশাগত সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটার থেকে তৈরিকৃত সার্টিফিকেট দেখালে তা জাল প্রমাণিত হয়। পরে আদালত মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বিকেলে আটককৃত দুই ভুয়া ডাক্তারকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram