ঢাকা
logo
প্রকাশিত : November 8, 2026

শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ বাংলা ইউথ ক্লাব এর উদ্যোগে বিনামূল্যে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের ডেন্টাল ও মেডিসিন এর চিকিৎসা প্রদান করা হয়।

জানা গেছে, রোববার সকালে উপজেলার উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল ও মেডিসিন চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ বাংলা ইউথ ক্লাব। এসময় ৫ জন চিকিৎসক প্রায় ২০০ রোগীকে বিভিন্ন চিকিৎসা দেন। এসময় বিনামূল্যে বিভিন্ন ঔষধ প্রধান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বদরুল আলম চৌধুরী।

সাউথ বাংলা ইউথ ক্লাব এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা বলেন,' ২০২০ সালে সাউথ বাংলা ইউথ ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। আজ প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসহ বিনামূল্য ঔষধ বিতরণ করা হয়েছে। আগামীতেও আমাদের সংগঠন সামাজিক ও মানবিক কাজ অব্যাহত রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, 'সংগঠনটি কিন্ডারগার্টেন এর শিশু শিক্ষার্থীদের জন্য ডেন্টাল চিকিৎসার আয়োজন করেছে। আমি তাদের সাধুবাদ জানাই। একই সাথে তৃণমূল পর্যায়ে এ ধরণের কার্যক্রম ছড়িয়ে দিতে আহব্বান জানাচ্ছি।'

এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram