ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2026

৫ম বারের মত জেলা জামায়াতের আমির হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু ৫ম বারের মতো ২০২৭-২৮ সেশনে নড়াইল জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির আমির ডাঃ শফিকুর রহমান একযোগে নড়াইলসহ সারাদেশের জেলা ও মহানগর কমিটির আমিরের নাম ঘোষণা করেন।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের সন্তান আতাউর রহমান বাচ্চু স্কুল জীবন থেকেই এবং পারিবারিকভাবে ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জামায়াতে যোগদানের পর প্রথমে তিনি নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে নড়াইল সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ২০১৯ সাল থেকে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আতাউর রহমান বাচ্চু খুলনা বিএল কলেজ থেকে বি কম অনার্স ও এম কম (ব্যবস্থাপনা) সম্পন্ন করেন। পরে তিনি ধানমন্ডি সেন্ট্রাল ল' কলেজ থেকে এলএলবি ও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।

আতাউর রহমান বাচ্চু ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর ১৯৯৬- ৯৭ সেশনে নড়াইল পৌরসভার ৩ নং ওয়ার্ড শিবিরের সভাপতি, ১৯৯৮ সালে নড়াইল সিটি কলেজ শিবিরের সভাপতি, ১৯৯৯-২০০১ সেশনে নড়াইল পৌরসভা সেক্রেটারি, ২০০২ সালে নড়াইল পৌরসভা সভাপতি, ২০০৩ সালে নড়াইল জেলা সেক্রেটারি, ২০০৪ সালে খুলনা মহানগর সোনাডাঙ্গা থানা সভাপতি, ২০০৫ সালে খুলনা মহানগর সদর থানা সভাপতি, ২০০৬ সালে খুলনা বিএল কলেজ সেক্রেটারি, ২০০৭ সালে খুলনা বিএল কলেজ সভাপতি, ২০০৮ সালে খুলনা মহানগর দপ্তর সম্পাদক, ২০০৯ সালে খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক, ২০১০ সালে মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ২০১১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ২০১২ সালে কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে আতাউর রহমান বাচ্চু পুনরায় জেলা আমির নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও দোয়া করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে আগামী দিনে সঠিকভাবে যাতে কাজ করে যেতে পারেন সে জন্য আতাউর রহমান বাচ্চু সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram