ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2026

দিনাজপুরে চাঁদাবাজি ও প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি বিক্রি ও ব্যাংকের মাধ্যমে মোট ৬০ লাখ টাকা লেনদেনের ঘটনায় প্রতারণা, আত্মসাৎ, চাঁদা ও প্রাণনাশের হুমকির ঘটনার মামলায় উজ্জ্বল মিয়া (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। ভুক্তভোগী রিফাত কবীর (২৩) নামের এক ব্যক্তি ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করে।

মামলা সূত্রে জানা গেছে, রিফাত কবীর ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য মিশরে যান। ২০২৫ সালে দেশে ফিরে নিজ এলাকায় উজ্জ্বল মিয়ার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে সুসম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোড়াঘাট থানাধীন সাগরপুর মৌজার ৫৭ শতক জমি ২২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রির চুক্তি হয়। এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা পরে দেওয়ার আশ্বাস দিয়ে জমিটি দলিল করে নেন উজ্জ্বল মিয়া। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বকেয়া টাকা পরিশোধ করেননি।

বাদীর দাবি, তিনি গত ৮ মার্চ থেকে ২ মে ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে পূবালী ব্যাংকের একটি হিসাব থেকে উজ্জ্বল মিয়ার সোনালী ব্যাংকের দুটি হিসাবে মোট ৪৮ লাখ টাকা পাঠিয়েছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৮ জুন সকালে উপজেলার ওসমানপুর বাজারে উজ্জ্বল মিয়ার সঙ্গে দেখা হলে উপস্থিত সাক্ষীদের সামনে তিনি ৭ লাখ টাকা পরিশোধ করেন এবং অবশিষ্ট টাকা পরিশোধের অঙ্গীকার করেন। এ সময় স্ট্যাম্পে জমির বায়নানামা, গরু ক্রয়ের বায়নানামা ও দায় স্বীকারোক্তিমূলক অঙ্গীকারনামা সম্পাদন করা হয় বলে বাদী দাবি করেন।

পরবর্তীতে টাকা পরিশোধ না করে উজ্জ্বল মিয়া বিভিন্নভাবে কালক্ষেপণ ও তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে রাস্তাঘাটে পেলে খুন-জখমের হুমকি দেওয়া হয়। জীবনের নিরাপত্তার ভয়ে তিনি ৫ লাখ টাকা চাঁদা দিয়েছেন বলেও এজাহারে উল্লেখ করেন।

এছাড়া একই দিন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে হুমায়ুন রাইস মিল থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় তাঁর পথরোধ করে লাঠি দিয়ে আঘাত করে মোটরসাইকেলটি ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী রিফাত কবীরের দাবি, জমি ও ব্যাংকের মাধ্যমে লেনদেন করা অর্থ ফেরত না দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা, চাঁদাবাজি করে টাকা নেওয়া এবং মোটরসাইকেল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে দিনাজপুর জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা বলেন, আমার কথা হচ্ছে কেউ যদি অপরাধ করে সে যেই দলের হোক তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

এ ঘটনায় ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram