ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2026

নওগাঁর মান্দায় ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার এক দিন পর ময়না রানী দাস (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের প্রাচীরঘেরা ভেতরের অংশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ময়না রানী দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, ময়না রানী গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহ শনাক্ত করেন।

এদিকে, মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram