

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মামুন হাওলাদার (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ধামুরা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজাসহ মামুন হাওলাদারকে আটক করার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক মামুন হাওলাদারকে এক মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত মামুন হাওলাদার উপজেলার ধামুরা এলাকার শাহ আলমের ছেলে। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকবিরোধী অভিযানের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার রোধ এবং মাদকসংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
