ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2026

নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলার সময় অগ্নিদগ্ধ হওয়া ছয় বছর বয়সী শিশু শারিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শারিন নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর মহল্লার বাসিন্দা সাবেক ওয়ার্ড কাউন্সিলর মহাসিন আলীর ছেলে। সে উপজেলার কালেক্টর প্রিপারেটরি কেজি স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির বাবা মহাসিন আলী জানান, গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলছিল শারিন। এ সময় নিজের গেঞ্জির সঙ্গে গ্যাস লাইটার ও কলম ঘষাঘষি করার একপর্যায়ে লাইটারটি বিস্ফোরিত হয়। এতে তার গেঞ্জিতে আগুন ধরে যায়। আগুনে শিশুটির শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। বাড়িতে ফিরে ছেলেকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে পাঠান।

পরবর্তী সময়ে শনিবার বেলা ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য শারিনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram