ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2026

আড়াইহাজারের সাবেক এমপির এপিএস অলিসহ গ্রেফতার-৪

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুরাতন মামলায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস মোঃ ওয়ালিউল্লাহ ওরফে অলি (৪১) সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) আড়াইহাজার থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে পুরাতন মামলায় গ্রেফতার তিনজন হলেন—মোঃ আমিনুল ইসলাম রতন (৫২), আল মামুন পারভেজ (৪১) এবং শাহ মোঃ ওয়ালিউল্লাহ ওরফে অলি (৪১)।

আমিনুল ইসলাম রতন আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। আল মামুন পারভেজ আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা। শাহ মোঃ ওয়ালিউল্লাহ ওরফে অলি নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা এবং তিনি আড়াইহাজারের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকায় অভিযান চালিয়ে এস এম অলিউল্লাহকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মোঃ আছানুল্লা মিয়া (কড়ইতলা, আড়াইহাজার) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ওসি মোঃ সবজেল হোসেন জানান, মোট চার আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram