ঢাকা
logo
প্রকাশিত : November 3, 2026

কালাইয়ে চাষীদেরকে কীটনাশক ছাড়াই আলু উৎপাদনের স্বপ্ন দেখাচ্ছে মালিক সীডস

মো.মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় কীটনাশকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত আলু উৎপাদনে কাজ করছে এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেড। উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে কৃষকদের আরও লাভবান করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নুনুজ বাজারে এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের আয়োজনে এবং ডিলার আব্দুল হাকিম ট্রেডার্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি বলেন, অধিক ফলনের আশায় জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। মাটির পুষ্টি চাহিদা বিবেচনায় সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ থেকে বিরত থেকে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক বলেন, ১৯৬৯ সাল থেকে প্রতিষ্ঠানটি কৃষকদের পাশে থেকে কাজ করছে। বিষমুক্ত আলু উৎপাদনে নিজস্ব প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে পাঁচ শতাধিক কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের সরবরাহ করা কয়েকটি জাতের বীজ আলুতে রোগবালাইয়ের আক্রমণ না থাকায় কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয় না।

তিনি বলেন, নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত এগ্রিকো কোম্পানি থেকে আমদানি করা অন্যান্য জাতের পাশাপাশি ‘এলুয়েট’ জাতের আলু কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। সঠিক পরিচর্যা ও পরিমিত সার ব্যবস্থাপনার মাধ্যমে এ জাতের আলু চাষে উৎপাদন ব্যয় কমানো এবং ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষককে লাভবান করার পাশাপাশি ভোক্তাদের নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ কৃষকদের মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণের পরামর্শ দেন। তিনি বলেন, রোগবালাই শনাক্ত না করে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করা উচিত নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের বিজনেস ম্যানেজার আবিদ রহমান ও সহকারী ব্যবস্থাপক মুছা আহমেদ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল ইসলাম, শরিফুল ইসলাম ও রুবেল হোসেন, মালিক সীডের সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ তুষার আহমেদসহ স্থানীয় কৃষকেরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram