ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2026

বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক, নুরুল ইসলাম ও কবিরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং লুকিয়ে রাতের অন্ধকারে দাফন করা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram