ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2026

যে আকাঙ্ক্ষা ও লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে, ৫৪-৫৫ বছরেও তা পূরণ হয়নি: হারুনুর রশীদ আজাদ

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দীর্ঘ ৫৪-৫৫ বছরেও তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন ও প্রত্যাশা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার সকালে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদলসহ জেলার নয়টি উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথি হারুনুর রশীদ আজাদকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ। এতে জেলার নয়টি উপজেলা থেকে প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক ও উপস্থিত মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও সুরা ফাতেহা পাঠ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram